মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ৪০০০

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ঢাকা: ইরাক ও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধে মার্কিন জোটের বিভিন্ন অভিযানে প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ২৫০ জন বেসামরিক নাগরিক।  মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে আলজাজিরা।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছিল মার্কিন জোট। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ায় বিমান হামলা শুরু করার পর জোটে ২৮টি দেশ অংশ নিয়েছিল। কিন্তু এখন জোটে ৬৫টির মত দেশ যুক্ত হয়েছে।

পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, ওই হামলায় আট বছর বয়সী ৬৬ জন শিশু, এবং ১৮ বছরের ওপরে ৪৪ জন নিহত হয়েছে। সিরিয়ার হামা, আলেপ্পো, হোমস, হাসাকা, রাক্কা ও দেইর আজ জোর প্রদেশে চালানো বিভিন্ন অভিযানে তিন হাজার ৫শ ৪৭ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে। এসব হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টেরও ১৩৬ যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর