মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

রিয়াজের এ কেমন ‘প্রতীক্ষা’!

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

ময়লা পোশাকে লম্বা চুল ও দাড়িওয়ালা এক লোক রেলস্টেশনে ঘোরাঘুরি করছেন। নীল রঙের জীর্ণ শার্ট পরে চায়ের দোকানে নীরবে চা খাচ্ছে লোকটি। দৃশ্যটি ছিল এমনই।

মাস দুই আগে কমলাপুর স্টেশনে একটি টেলিছবিতে এমনই একটি দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে চিত্রনায়ক রিয়াজকে।

টেলিফিল্মটির নাম ‘প্রতীক্ষা’। সিমিত রায় অন্তরের রচনা ও পরিচালনায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন শবনম ফারিয়া।

জানা যায়, গল্পে দেখা যাবে রিয়াজ একটি মেয়ের জন্য রেলস্টেশনে ২০ বছর ধরে অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে তার অবস্থা পাগল প্রায়। তিনি মেয়েটিকে ভালবাসেন। মেয়েটি থাকেন সিলেটে।

মেয়েটির ট্রেনে করে ঢাকায় আসার কথা ছিল ২০ বছর আগে। এতগুলো সময় পার হয়ে গেলেও শেষ হয় না রিয়াজের প্রতীক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর